• সিলেট, সন্ধ্যা ৭:৫৭, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী

Manual7 Ad Code

কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি শাহাদাত হোসেন এমপি’র সভাপতিত্বে আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্বের পর কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর সংস্থাসমূহের জনবল, দফতর সংস্থাসমূহের কার্যাবলী এবং মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ, কৃষিতে চ্যালেঞ্জ এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয়।

বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। তিনি তার বক্তব্যে আদা, মরিচ, টমেটো, পিয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের ওপর আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রফতানিমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই সরকারই প্রথম মাটির গুণগতমান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে। উপস্থিত সকলে মাটি এবং ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করা এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে মাটির গুণগতমান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

Manual5 Ad Code

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। মন্ত্রী তার বক্তব্যে বলেন, সারের ডিলার নিয়োগে অত্যন্ত স্বচ্ছতা আনয়ন করার চেষ্টা হয়েছে এবং এ লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে।

সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থা অধিকতর জোরদারকরণ এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র এবং মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় এবং সমতল এলাকাসহ বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা উৎপাদন, চরের জমিতে ভুট্টা, মিষ্টি আলু, বাদাম চাষ, কৃষিতে সৌরবিদ্যুৎ কাজে লাগানো, কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো, কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং পাট ও পাটজাত পণ্য রফতানি করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় অধিকতর গতিশীল হয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে কমিটির সদস্য শহিদুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, রোকন উদ্দীন বাবুল এমপি, মুজিবুর রহমান চৌধুরী এমপি, সাবিরা সুলতানা এমপি, গোলাম রছুল এমপি, আব্দুল বারী সরদার এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com