• সিলেট, সন্ধ্যা ৭:৫৭, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার : রিজভী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার : রিজভী

Manual7 Ad Code

ফাইল ছবি

 

Manual4 Ad Code

চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার : রিজভী

অনলাইন ডেস্ক

 

 

দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী, তাই এ শিল্পের উন্নয়নে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশকে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি।

Manual4 Ad Code

রুহুল কবির রিজভী বলেন, প্রতিবছর কোরবানির ঈদে যে চামড়া সংগ্রহ করা হয়, তা প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে জুতার কারখানা তৈরি করতে পারলে শতভাগ জুতা রফতানি করা সম্ভব।

তিনি বলেন, সরকারের পলিসি এমন হওয়া উচিত যেখানে টেনারির আশেপাশের বসতি করা হবে না।

খাল-বিল নদীতে চামড়ার বর্জ্য গেলে এটা ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে বলেও জানান তিনি।

সারা দেশে বেকার সমস্যা দূরীকরণে দেশের বিভিন্ন স্থানে বিসিকের জায়গায় চকলেটসহ নানা কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।

Manual2 Ad Code

পরে ৫ দিনব্যাপী এ মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন শিল্প মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। মেলায় মোট ৪৯ স্টলের মধ্য ৪৩টি চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তা অংশ নিয়েছেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com