• সিলেট, বিকাল ৩:৩৭, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬
তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান

 

তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু
অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

 

Manual1 Ad Code

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে ঘিরে পুনরায় আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কাটিয়ে উঠে উভয় দেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছে দ্য হিন্দু।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গা পানিচুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

Manual2 Ad Code

চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তার একাধিক কূটনৈতিক ব্যস্ততা রয়েছে। এর মাঝেই আগামী নভেম্বর মাসে একটি সুবিধাজনক সময়ে তার নয়াদিল্লি সফর নিশ্চিত করার চেষ্টা চলছে।

চলমান এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। তাদের মধ্যে রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি ভারতে পাঠানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন করতেই একটি সম্পূর্ণ অনুকূল সময়ে শীর্ষ পর্যায়ের এই দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের ওপর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনাসহ তার প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com