• সিলেট, রাত ১০:০৮, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সড়কে অভিযান, জরিমানা গুনলেন ১৪ জন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
সিলেটে সড়কে অভিযান, জরিমানা গুনলেন ১৪ জন

Manual3 Ad Code

সিলেটে সড়কে অভিযান, জরিমানা গুনলেন ১৪ জন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় শব্দ দূষণ বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, এসআরবি-৯ সদস্যরা সহযোগিতা করেন। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিনিয়র টেকনিশিয়ান আল মামুন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১৪ জন ট্রাকচালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিবেশ দূষণের অপরাধে অপর একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, হাইড্রোলিক হর্ন, বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, নিষিদ্ধ পলিথিন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com