• সিলেট, রাত ১০:২৬, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মাইক্রোবাস থামিয়ে যা পেল ডিবি

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
সিলেটে মাইক্রোবাস থামিয়ে যা পেল ডিবি

Manual3 Ad Code

সিলেটে মাইক্রোবাস থামিয়ে যা পেল ডিবি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃতরা হলেন- চাঁদপুরের মতলব থানার তালতুলি গ্রামের সালাউদ্দীন ভূঁইয়ার ছেলে মিলন ভূঁইয়া (৪২) ও হবিগঞ্জের নবীগঞ্জ থানার দ্বিঘর ব্রাহ্মণগ্রামের মৃত মোস্তাকিম মিয়ার ছেলে রাজন মিয়া (২৫)।

পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইয়েসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল তিন ধরনের ভারতীয় বিস্কুট। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৯ হাজার টাকা। সাথে আরও ৫৮ হাজার টাকার ‘কিউ কারপিন’ অলিভ অয়েলও ছিল বলে জানায় পুলিশ। এ সময় অবৈধ পণ্য পরিবহনের দায়ে জব্দ করা হয় হাইয়েস মাইক্রোবাসও। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

Manual7 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com