• সিলেট, সকাল ৬:০৯, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের অতিথি পাাখি….

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটের অতিথি পাাখি….

Manual6 Ad Code

সিলেটের অতিথি পাাখি….

নিজস্ব প্রতিবেদক

কোনো ভোজন বিলাসীর পাতে পড়ার কথা তাদের। হতে পারতো বাসা-বাড়ি বা হোটেল রেঁস্তোরায়। তবে শেষ পর্যন্ত নিয়তির করুণায় আবার আকাশে উড়াল দিলো তারা এবং তা সিলেট থেকেই।

 

Manual8 Ad Code

তারা অতিথি পাাখি। এই শীতে জীবন রক্ষায় সুদুর সাইবেরিয়া থেকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তারা ছুটে এসেছে এই দেশে। সবুজ-শ্যামল এই বাংলায় ফি বছরই তারা আসে তবে ফিরে যাওয়ার ভাগ্য কতজনের হয় তা নিয়ে রীতিমতো গবেষণা করা যেতে পারে। সর্বভুক কিছু মানুষের গ্রাসে পরিণত হয় তারা। বিভিন্ন ধরনের জাল ও টোপ ব্যবহার করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়, তারপর ডাইনিং টেবিল হয়ে মানুষের উদরে।

 

তেমন ভাগ্যই বরণ করতে যাচ্ছিল ৫৬টি বালিহাঁস। জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সিলেটের চন্ডিপুলে বিক্রির উদ্দেশ্য এক শিকারি বেশ কিছু অতিথি পাখি নিয়ে আসার সংবাদ পান বন বিভাগের কর্মকর্তারা। সাথে সাথে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ সঙ্গীয় স্টাফসহ অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করেন। তবে সংশ্লিষ্ট শিকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

মঙ্গলবার দুপুরে এই অতিথি পাখিগুলোকে অবমুক্ত করা হয় সুরমার তীরে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, আমরা ৫৬টি অতিথি পাখি অবমুক্ত করেছি। বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এসব প্রাণী প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com