• সিলেট, রাত ১০:৪৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘মিকি’ দিয়ে অভিযান দিল বিজিবি, পাওয়া গেল বি স্ফো র ক

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিলেটে ‘মিকি’ দিয়ে অভিযান দিল বিজিবি, পাওয়া গেল বি স্ফো র ক

Manual6 Ad Code

সিলেটে ‘মিকি’ দিয়ে অভিযান দিল বিজিবি, পাওয়া গেল বি স্ফো র ক

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়ন। এই অভিযানে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর ‘মিকি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানায় বিজিবি।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি।

 

Manual6 Ad Code

 

বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসময় অপারেশন দল প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫০টি পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করে। এই অভিযানে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর ‘মিকি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা কোনো সন্দেহজনক বস্তু বা তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব অভিযানে ১০টি অবৈধ অস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করা হয়েছে। মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১৭ জনকে প্রতিহত করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় সিলেট সেক্টরের আওতাধীন ৫৬টি বর্ডার আউটপোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্টও কার্যকর রাখা হয়েছে বলে জানায় বিজিবি।

 

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com