• সিলেট, সকাল ১১:৪৪, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের ফেস্টুন নিজেই সরালেন অ্যাড. এমরান চৌধুরী

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
নিজের ফেস্টুন নিজেই সরালেন অ্যাড. এমরান চৌধুরী

Manual1 Ad Code

নিজের ফেস্টুন নিজেই সরালেন অ্যাড. এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

 

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্থাপন করলেন ব্যতিক্রমী দৃষ্টান্ত। নির্বাচন কমিশনের নির্দেশনা পালনে নিজেই নেমেছেন মাঠে। অপসারণ করছেন নিজের ছবি-নামসম্বলিত ব্যানার-ফেস্টুন।

Manual3 Ad Code

এসময় তিনি বললেন, নির্বাচন কমিশনের সব নির্দেশের প্রতি বিএনপির প্রার্থীরা শ্রদ্ধাশীল। ১৭ বছর পর দেশে নির্বাচনের পরিবেশ এসেছে। সেই পরিবেশকে পুরোপুরি সুষ্ঠু করে তোলা আমাদের সবার দায়িত্ব। তাই আমার দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, সবাই নির্বাচন কমিশনের আদেশ-নিষেধ মেনে চলবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমআর নামাজ শেষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নিজের সমর্থনে টানানো ব্যানার-ফেস্টুন নিজে অপসারণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে বিভিন্ন স্থানে তাঁর এই ব্যতিক্রমী কর্মসূচি চলবে বলে জানা গেছে।

এদিকে, এমরান চৌধুরীর এমন কার্যক্রমের প্রশংসা করছেন সিলেট-৬ আসনের সচেতন বাসিন্দারা। তারা বলছেন- সব প্রার্থী যদি এমরান চৌধুরীর মতো এভাবে এগিয়ে আসেন তবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অন্যরকম এক নির্বাচনি পরিবেশ তৈরি হবে। জেলার অন্যগুলোর জন্য সিলেট-৬ হবে দৃষ্টান্তমূলক।

এর আগে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সভা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপঞ্জের প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো চক্রান্তে কাজ হবে না, আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে ধানর শীষের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।

Manual8 Ad Code

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সাহেদ আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক শরিফ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হোসাইন আহমদ, কামাল আহমদ, আব্দুল হামিদ, শিমুল আহমদ, আহমদ হাম্মাদ, ‎উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বাপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভির জাহান স্বাপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন আহমদ, ইমাদুর রহমান এবং ‎তানিম আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

 

 

 

 

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com