• সিলেট, সকাল ১১:৪৫, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদীর উপর হামলায় ভারতের ‘র’ ও দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল: এমএ মালিক

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
হাদীর উপর হামলায় ভারতের ‘র’ ও দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল: এমএ মালিক

Manual3 Ad Code

হাদীর উপর হামলায় ভারতের ‘র’ ও দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল: এমএ মালিক

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ভারতের গোয়েন্দো সংস্থা ‘র’ ও দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িত বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুলে নিজের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রেমে যোগ দিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।

এমএ মালিক বলেন, নির্বাচনের প্রত্যেকটা প্রার্থীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। কারা এই পরিকল্পনা করছে তা আমরা জানি।

তিনি বলেন, ‘স্পেশালি ইন্ডিয়ার ‘র’ ও একটি রাজনৈতিক দল, যারা ধর্ম ব্যবসা করে, তারা এসব করতেছে, যাতে নির্বাচন না হয়, বাদীর ঘটনায়ও তারা জড়িত’।

Manual3 Ad Code

যুক্তরাজ্য বিএনপির এ সভাপতি বলেন, কিছুদিন আগে আমার উপরও হামলার চেষ্টা করা হয়েছিলো। এখনো অনেক হুমকী আছে। তবে বিএনপি নেতাকর্মীরা এসব হুমকীকে তোয়াক্কা করে না। যত হুমকীই আসুক তা আমরা ফেস করবো।

Manual1 Ad Code

জামায়াত ইসলামকে ইঙ্গীত করে তিনি বলেন, এসবের জন্য পুরো দায়ী যারা ধর্ম ব্যবসা করে, মানুষকে ধোঁকা দেয়। এরা পেছনে ছুঁড়ি মেরে ক্ষমতায় আসতে চায়। দেশটাকে তালেবান বানাতে চায়। তবে জনগন তাদের ব্যাপারে সচেতন আছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তিনি বর্তমানে এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরুষ্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com