যে কারণে মোকসেদ কা রা গা রে
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে র্যঅব বিদেশী মদসহ মাদক কারবারি মোকসেদ আলী (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোকসেদ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার দুধপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরআগে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় র্যাবের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন মোকসেদ।