• সিলেট, দুপুর ২:১৮, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিআইপি নির্বাচিত হলেন সিলেটের ফাহিম

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
সিআইপি নির্বাচিত হলেন সিলেটের ফাহিম

Manual8 Ad Code

সিআইপি নির্বাচিত হলেন সিলেটের ফাহিম

অনলাইন ডেস্ক

চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য সিআইপি (Commercially Important Person) নির্বাচিত হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কৃতীসন্তান ফাহিম আহমদ। এ ক্যাটাগরিতে নির্বাচিত ৭৫ জনের মধ্যে তিনি একমাত্র সিলেট জেলার বাসিন্দা হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

Manual5 Ad Code

ফাহিম আহমদ ফারুক আহমদ ও রেহানা ইয়াসমিন চৌধুরীর সন্তান। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউল গ্রাম (পাতন)। তিনি সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং Mohammed Farook Perfume, ইউনাইটেড আরব আমিরাত-এর স্বত্বাধিকারী।

Manual6 Ad Code

 

ফাহিম আহমদের পিতা ফারুক আহমদ সত্তরের দশকে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি সেখানে একজন সফল ও সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন এবং গত বছর দুবাই সরকার কর্তৃক সিআইপি মর্যাদায় ভূষিত হন। বর্তমানে তাঁর অসুস্থতার কারণে পারিবারিক ব্যবসার সার্বিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন বড় ছেলে ফাহিম আহমদ।

 

Manual3 Ad Code

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সিআইপি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ১৭ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Manual1 Ad Code

 

 

সিলেট ফেরার পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com