• সিলেট, বিকাল ৩:২১, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেখা গেলো রজবের চাঁদ, জানা গেলো রোজার সম্ভাব্য তারিখ

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
দেখা গেলো রজবের চাঁদ, জানা গেলো রোজার সম্ভাব্য তারিখ

Manual5 Ad Code

দেখা গেলো রজবের চাঁদ, জানা গেলো রোজার সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দুই মাস পরে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজানের শুরু চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

Manual4 Ad Code

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যদি চাঁদ দেখা না যায়, পবিত্র মাসের শুরু একদিন পিছিয়ে যাবে।

Manual6 Ad Code

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে রজব মাসের চাঁদ দেখা গেছে কি না তা ঘোষণা করা হবে।

Manual8 Ad Code

দেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহররম মাস মুসলিমদের কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সংস্কৃতিতে, স্থানীয়রা এই সময় যুদ্ধ, অন্যায় ও অপরাধ থেকে বিরত থেকে বিশ্রামে সময় কাটাতেন।

Manual7 Ad Code

বিশেষভাবে, রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ প্রবর্তন করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com