• সিলেট, রাত ১২:৩০, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৮ জন জে*লে

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৮ জন জে*লে

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৮ জন জে*লে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

রবিবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- মোঃ মানিক মিয়া, মোঃ শাহ আলম, মোঃ রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মোঃ হেলাল, মোঃ জলিল, রফিকুল ইসলাম।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংকার ও কালাইরাগ এলাকা থেকে নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেক্ষকে ৬ মাসের করে জেল দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com