• সিলেট, সকাল ১১:৪৩, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ ৫ টি আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সুনামগঞ্জ ৫ টি আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন

Manual5 Ad Code

সুনামগঞ্জ ৫ টি আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন

সুনামগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী নিজে ও তার প্রতিনিধিগণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২২ ডিসেম্বর সোমবার বিকেল পর্যন্ত জেলার ৫ টি আসন থেকে ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক,ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম।

Manual2 Ad Code

সুনামগঞ্জ -২ আসন থেকে মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলকফত মজলিসের মো.সাখাওয়াত হোসেন।

 

Manual7 Ad Code

সুনামগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, জামায়াতে ইসলামী পার্থী মো. ইয়াসীন খান,বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ,আমার বাংলাদেশ পার্টি(এবি) থেকে সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান (তুষার) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

Manual1 Ad Code

সুনামগঞ্জ-৪ থেকে মনোয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রাথী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল ইনলাম নুরুল। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন। এছাড়াও বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত ও মোহাম্মদ আবিদুল হক। একই আসনে খেলাফত মজলিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আমিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সামিউল হক সানি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ৫ টি নির্বাচনীয় আসনে ভোটগ্রহনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Manual4 Ad Code

এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী ভোটের মাঠ সমানন্তরাল রাখতে প্রার্থীদের আচরণ বিধি মানার ক্ষেত্রে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মাদ ইলিয়াস মিয়া।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com