• সিলেট, রাত ১২:১৯, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

Manual8 Ad Code

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

বাসস

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এখন পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা রয়েছেন। নিবন্ধন করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে।

Manual5 Ad Code

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির ওয়েবসাইটে বুধবার সকাল ১১টা পর্যন্ত তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ৫০ হাজার ২১০ জন।

প্রবাসীদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে—১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন। এরপর রয়েছে কাতার (৫৬ হাজার ১৪৪), ওমান (৪১ হাজার ৭৩৭), মালয়েশিয়া (৩৯ হাজার ১০৫), সংযুক্ত আরব আমিরাত (৩০ হাজার ১০০), যুক্তরাষ্ট্র (২৪ হাজার ৮৪৯), কুয়েত (২২ হাজার ১২৩), যুক্তরাজ্য (২০ হাজার ২০৯) ও সিঙ্গাপুর (১৭ হাজার ৩৪৬ জন)।

দেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৫০ জন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা—৬৪ হাজার ১৩২ জন। এরপর ঢাকা (৫৫ হাজার ৬৪০), চট্টগ্রাম (৫৪ হাজার ৭৬৯), নোয়াখালী (৩৬ হাজার ৫৯০), সিলেট (২৬ হাজার ৭৪৯) ও চাঁদপুর (২৫ হাজার ৩১৮ জন)।

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ৯ হাজার ৬১১ জন নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৯৩০, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৪৩৮ এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৩৮৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

Manual1 Ad Code

ইসি জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা দেখে ব্যালটে ভোট দিতে পারবেন।

সালীম আহমাদ খান বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ ভোট দিলে সেটি বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর ভোট দেওয়াই উত্তম।

Manual1 Ad Code

তিনি আরও জানান, প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর। এ সময়সীমা আর বাড়ানো হবে না।

ইসি সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে কাতার, সৌদি আরব, ওমান, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে ধাপে ধাপে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮–২৫ ডিসেম্বর, আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১–২৪ ডিসেম্বর এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

ইসি জানিয়েছে, ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। ভুল ঠিকানা দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

Manual4 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com