• সিলেট, দুপুর ২:১৩, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-১ আসনে মনোনয়ন কিনলেন এনসিপির প্রার্থী এহতেশাম হক

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
সিলেট-১ আসনে মনোনয়ন কিনলেন এনসিপির প্রার্থী এহতেশাম হক

Manual1 Ad Code

সিলেট-১ আসনে মনোনয়ন কিনলেন এনসিপির প্রার্থী এহতেশাম হক

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual8 Ad Code

সিলেট-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় সংগঠক এহতেশাম হক। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপি নেতাকর্মীরা।

 

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসাবে সিলেট-১ আসনে তিনি মনোনীত হয়েছেন।

Manual7 Ad Code

 

মনোনয়ন কেনার সংবাদ ছড়িয়ে পড়লে এহতেশাম হক-এর সমর্থনে সিলেট এনসিপি নেতৃবৃন্দের মধ্যে আনন্দের উত্তাপ ছড়ায়। তাৎক্ষণিক ডিসি অফিসে সিলেট জেলা ও মহানগর এনসিপির নেতা কর্মীরা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নেতৃবৃন্দ বলেন, সিলেট-১ আসনে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে,মহান আল্লাহর ইচ্ছায় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের ভোটে এনসিপি এই আসনে কাঙ্খিত বিজয় অর্জন করবে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ,মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন শাহান, সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর যুগ্ম সদস্য সচিব মুস্তাক আহমেদ, জেলার অর্থ সম্পাদক সাদী জামালী, জেলা সদস্য শোয়াইব আহমেদ এছাড়া জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com