• সিলেট, বিকাল ৪:৩৪, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-৫ আসনে (স্বতন্ত্র) প্রার্থী মিজান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
সুনামগঞ্জ-৫ আসনে (স্বতন্ত্র) প্রার্থী মিজান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

Manual7 Ad Code

সুনামগঞ্জ-৫ আসনে (স্বতন্ত্র) প্রার্থী
মিজান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

Manual1 Ad Code

নিউজ ডেক্স ঃ
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২২৮, সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বেলা ২টার পর মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা’র কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে প্রস্তাবকারী হিসেবে ছিলেন বসন্তপুর গ্রামের বাসিন্দা মো.আলতাব হোসেন। এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএরপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে (ছাতক-দোয়াবাজার) এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ##

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com