• সিলেট, রাত ১১:৩২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন

Manual5 Ad Code

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন

 

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা দেখা যায়। কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে দেশের ক্ষতি হয়।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ নামে সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন।

Manual6 Ad Code

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মওদুদীর ইসলামের অনুসারী না। যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাদের শিক্ষা নিতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। আওয়ামী লীগ ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করতো। তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শের রাজনীতি করতে হবে যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ, হেফাজত ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব প্রমুখ।

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com