• সিলেট, রাত ৩:০৮, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
সিলেটের যেসব এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

Manual2 Ad Code

সিলেটের যেসব এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সমিটার সংরক্ষণ ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

Manual5 Ad Code

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

Manual8 Ad Code

একই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি রাজবাড়ি ফিডারের আওতাধীন মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদীপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবেনা।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ, মালুয়া হাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য করা হবে। কাজ শেষে তাৎক্ষনিক সরবরাহ কাজ শুরু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com