• সিলেট, রাত ৯:০১, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে’

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
‘জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে’

Manual2 Ad Code

‘জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে’

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি দাবি করে বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়।’

শনিবার বিকালে রাজধানীর পল্টনের প্রধান কার্যালয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের ওপর গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযুদ্ধ ও ’৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল।’

Manual5 Ad Code

দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা জুলাই সনদ তৈরিতে ঐকমত্য কমিশনকে একটি বছর সময় দিয়েছি এবং শর্তসাপেক্ষে সনদে স্বাক্ষরও করেছি। কিন্তু দেশবাসীকে হতাশ করে তারা চূড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেয়নি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ প্রমুখ।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com