• সিলেট, রাত ১:৫৮, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-২: উৎসবমুখর পরিবেশে ওসমানীনগরে মনোনয়ন দাখিল করলেন যারা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সিলেট-২: উৎসবমুখর পরিবেশে ওসমানীনগরে মনোনয়ন দাখিল করলেন যারা

Manual4 Ad Code

সিলেট-২: উৎসবমুখর পরিবেশে ওসমানীনগরে মনোনয়ন দাখিল করলেন যারা

Manual3 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি

 

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ছেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

Manual2 Ad Code

পরে একই দিন বিকাল ২টায় উৎসবমুখর পরিবেশে ওসমানীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহসিনা রুশদীর লুনা এবং বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও আবার ইলিয়াস দুই উপজেলায় কোন মনোনয়ন জমা দেননি।

মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন দাখিলকে ঘিরে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ সময় দুই উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, গণঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী জানাম আহমদ সিদ্দিকি এর পক্ষে মনোনয়ন দাখিল করেন ওসমানীনগর গণঅধিকার পরিষদ সদস্য সচিব মাহিদুল ইসলাম চৌধুরী। বেলা ৩টার দিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

অন্যদিকে, গণফোরামের পক্ষ থেকে এড. মুজিবুল হক ও জামায়াতের পক্ষ অধ্যাপক আব্দুল হান্নান, খেলাফত মজলিশ থেকে মোন্তাসির আলীসহ আরো কয়েকজন প্রার্থী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মেনোনয়ন ফরম জমা দেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

 

প্রসঙ্গত: নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, যা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com