• সিলেট, বিকাল ৩:০০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসু তফসিল ঘোষণার আগেই কমিশন থেকে ৪ শিক্ষকের প দ ত্যা গ !

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
শাকসু তফসিল ঘোষণার আগেই কমিশন থেকে ৪ শিক্ষকের প দ ত্যা গ !

Manual1 Ad Code

শাকসু তফসিল ঘোষণার আগেই কমিশন থেকে ৪ শিক্ষকের প দ ত্যা গ !

Manual1 Ad Code

ডেস্ক রিপোট

 

Manual2 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ইশতেহারের আগেই নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন ৪ শিক্ষক।

রবিবার (২ নভেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন তারা।

Manual7 Ad Code

নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেওয়া চার শিক্ষক হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, ‘হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’

আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, ‘আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।’

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩ জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com