• সিলেট, রাত ১১:২১, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আয়ে স্ত্রীর চেয়ে পিছিয়ে শিশির মনির

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
আয়ে স্ত্রীর চেয়ে পিছিয়ে শিশির মনির

Manual3 Ad Code

আয়ে স্ত্রীর চেয়ে পিছিয়ে শিশির মনির

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

নিজের আয় ও দলের কর্মী-শুভানুধ্যায়ীদের দানের টাকায় নির্বাচনের ব্যয় মেটাবেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তাঁর বছরে আয় ৫২ লাখ টাকা। স্ত্রীর আয় তাঁর চেয়ে প্রায় দ্বিগুণ, অস্থাবর সম্পদ তিন গুণের বেশি। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী। তাঁর বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। শিশির মনির এবার প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।

Manual4 Ad Code

এই আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। তিনি এখানে এর আগে পাঁচবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখানে দলীয় চিঠি পেয়ে বিএনপির আরেক নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরীও মনোনয়ন জমা দিয়েছেন। তাহির রায়হান এবার প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।

হলফনামা পর্যবেক্ষণে দেখা গেছে, মোহাম্মদ শিশির মনিরের পেশা আইন ব্যবসা। বয়স ৪৪ বছর। পেশা থেকে তাঁর বছরে আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। অন্যান্য উৎস (ব্যাংক লভ্যাংশ ইত্যাদি) থেকে ৯৬ হাজার ৫৯৩ টাকা। হলফনামায় শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি। তাঁর বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। এর মধ্যে পেশা থেকে ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা; শেয়ার, বন্ড, সঞ্চয়, ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা, অন্যান্য উৎস (ব্যাংক লভ্যাংশ ইত্যাদি) থেকে ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা।

নাছির চৌধুরীর বাড়ি দিরাই উপজেলা সদরের আনোয়ারপুরে। তাঁর বয়স ৭৫ বছর, পেশা কৃষি। কৃষি থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন চার লাখ টাকা। স্ত্রী পারভিন আকতার গৃহিণী।

যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরীর বাড়ি দিরাই উপজেলা সদরের মজলিসপুরে। বয়স ৪৯ বছর, পেশা আইন ব্যবসা। তিনি কৃষি ও অন্যান্য খাতে বছরে আয় দেখিয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৬৪৪ টাকা। তাঁর স্ত্রী রোমেনা রায়হান চৌধুরী যুক্তরাজ্যপ্রবাসী।

কার কত সম্পদ
মোহাম্মদ শিশির মনিরের অস্থাবর সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পদ ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। শিশির মনিরের কাছে নগদ আছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংকে ২ হাজার ৩০০ টাকা; যানবাহন ৩৭ লাখ ৫০ হাজার টাকার, ইলেকট্রনিক পণ্য ৪ লাখ টাকার, সোনা আছে ২৫ ভরি, এগুলো উপহার হিসেবে পাওয়া।

শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের কাছে নগদ অর্থ আছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা, ব্যাংকে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা; বন্ড ঋণপত্র ৩ হাজার ৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা, যানবাহন ৪৩ লাখ ২৫ হাজার টাকার, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা, ইলেকট্রনিকসামগ্রী ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকার। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। তবে শিশির মনিরের ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের স্থাবর সম্পদ (অকৃষি জমি) আছে বলে হলফনামায় উল্লেখ আছে।

অন্যদিকে নাছির চৌধুরী নগদ, ব্যাংকে জমা, ইলেকট্রনিক ও আসবাবসামগ্রী বাবদ অস্থাবর সম্পদ দেখিয়েছেন ১৪ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে আছে তিন একর কৃষিজমি। স্ত্রীর সম্পদ বলতে পাঁচ ভরি সোনা রয়েছে।

তাহির রায়হান চৌধুরীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, ব্যাংকে ৩৪ লাখ ৮ হাজার ৮৯২ টাকা, একটি প্রাইভেট কারের দাম ১০ লাখ টাকা, ২০ ভরি সোনা, ইলেকট্রনিক ও আসবাব ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁর স্থাবর বলতে ১১ একর কৃষিজমি আছে।

Manual2 Ad Code

মামলা ও নির্বাচনী ব্যয়
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা। এই মামলা হাইকোর্ট বিভাগের আদেশে কার্যক্রম স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তাধীন। অন্যদিকে বিএনপির নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই।

নির্বাচনী ব্যয়ের বিষয়ে শিশির মনির হলফনামায় উল্লেখ করেছেন, তিনি নির্বাচনে ৩০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করবেন। এই টাকার মধ্যে তাঁর পেশাগত আয় থেকে ২০ লাখ টাকা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবে ১০ লাখ ৬০ হাজার টাকা। দলের এই টাকা কর্মী-শুভানুধ্যায়ীদের দান।

নাছির চৌধুরী নির্বাচনে ৩৪ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে ২৩ লাখ টাকা নিজের, বাকি ১৩ লাখ টাকা দেবেন তাঁর লন্ডন, আমেরিকা ও ইতালিতে থাকা তিন ভাই।

তাহির রায়হান চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন ২৫ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা নিজের, বাকি ১৫ লাখ টাকা দেবেন তাঁর যুক্তরাজ্যপ্রবাসী দুই ভাই।
সৌজন্যে: প্রথম আলো

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com