• সিলেট, দুপুর ২:৩১, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

না বলার সুযোগ নেই সংস্কার প্রস্তাবে-মির্জা ফখরুল

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
না বলার সুযোগ নেই সংস্কার প্রস্তাবে-মির্জা ফখরুল

Manual2 Ad Code

 

না বলার সুযোগ নেই সংস্কার প্রস্তাবে-মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনমতের প্রতিফলন ঘটা অত্যন্ত জরুরি। গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি তাঁতিপাড়ার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল স্পষ্ট করে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

এসব প্রস্তাবে ‘না’ বলার কোনো সুযোগ নেই।

Manual2 Ad Code

তিনি উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি অনেক আগেই ২০১৬ ও ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারা এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের বিশেষ করে বিএনপির অনেক নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com