• সিলেট, সকাল ৯:২১, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জলবায়ু প্রকল্পে ১৪ বছরের মধ্যে ২,১১০ কোটি টাকার দু র্নী তি

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
জলবায়ু প্রকল্পে ১৪ বছরের মধ্যে ২,১১০ কোটি টাকার দু র্নী তি

Manual6 Ad Code

জলবায়ু প্রকল্পে ১৪ বছরের মধ্যে ২,১১০ কোটি টাকার দু র্নী তি

২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) থেকে মোট ৪৫৮.৫ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয়। এর মধ্যে আনুমানিক ৫৪ শতাংশ বরাদ্দ দুর্নীতিগ্রস্ত হয়েছে। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্প অনুমোদনে স্বচ্ছতার অভাব দেখা গেছে। তহবিল ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অনিয়ম প্রতিরোধে ব্যর্থ হয়েছেন।

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

জলবায়ু খাতে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ৮৯১টি প্রকল্পে মোট ২,১১০ কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) থেকে মোট ৪৫৮.৫ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয়। এর মধ্যে আনুমানিক ৫৪ শতাংশ বরাদ্দ দুর্নীতিগ্রস্ত হয়েছে। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্প অনুমোদনে স্বচ্ছতার অভাব দেখা গেছে। তহবিল ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অনিয়ম প্রতিরোধে ব্যর্থ হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশ বছরে প্রায় ১২,৫০০ মিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে বরাদ্দ হয়েছে মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার, যা প্রয়োজনের মাত্র ০.৭ শতাংশ।

এ সময়ে জাতীয় তহবিল থেকে বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ হারে কমেছে, যদিও আন্তর্জাতিক তহবিল থেকে বরাদ্দ বেড়েছে ৪৩.৮ শতাংশ হারে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com