• সিলেট, বিকাল ৫:০০, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাজ হ ত্যা র ঘটনায় ভৈরব থেকে ৪ জনকে ধরলো র‌্যাব

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
ইরাজ হ ত্যা র ঘটনায় ভৈরব থেকে ৪ জনকে ধরলো র‌্যাব

Manual2 Ad Code

ইরাজ হ ত্যা র ঘটনায় ভৈরব থেকে ৪ জনকে ধরলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লাখাইয়ে ইরাজ মিয়া হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার কিশোরগঞ্জ জেলার ভৈরবে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার বালিগাঁও গ্রামের আদম আলীর ছেলে রেজাউল (৪০), একই গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে আলাল মিয়া (৫২), মৃত কাশেম আলীর ছেলে রফিক মিয়া (৫২) ও মৃত দারগ আলীর ছেলে হেলাল (৪৬)।

র‌্যাব জানায়, হবিগঞ্জের লাখাই থানার বালিগাঁও’র ডা. তরিকুল ইসলাম জেমস ও তার লন্ডন প্রবাসী ভাই জুয়েল মিয়ার একখন্ড জমি নিয়ে গ্রেফতারকৃতদের বিরোধ ছিল। তারা ওই জমি জবরদখল করে চাষাবাদের চেষ্টা করে আসছিল।

Manual4 Ad Code

এ নিয়ে কিছুদিন আগে এলাকায় সালিশ বৈঠক হয়। সালিশে ইরাজ মিয়ার বড় ভাই সাবেক মেম্বার সাহাব উদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠকে ইরাজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সালিশের রায়ে ডা. তরিকুল ইসলামের জমিতে অবৈধভাবে চাষাবাদ করতে বিবাদীদের নিষেধ দেওয়া হয়। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সালিশের রায় প্রত্যাখান করে গালিগালাজ শুরু করে। এতে ইরাজ মিয়া প্রতিবাদ করলে বিবাদী ও তার বড় সালিশ বৈঠকের সভাপতি সাহাব উদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

Manual5 Ad Code

গত ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ইরাজ মিয়া অষ্টগ্রাম থানাধীন আদমপুর বাজারে যাওয়ার পথে বালি ফরিদপুর মসজিদেও পাশে বিবাদীরা হামলা চালিয়ে ইরাজ মিয়াকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com