• সিলেট, সকাল ৬:২৪, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

Manual6 Ad Code

৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার পড়ে প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

শনিবার সন্ধ্যা ৬টার বিকল ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু হয়। এর আগে ওই এলাকায় বেলা ১টার দিকে আটকে পড়ে পাহাড়িকা এক্সপ্রেস। প্রায় ৫ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি উদ্ধারে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ। মাঝপথে ট্রেন আটকা পড়ায় প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটে সঙ্গে চট্টগ্রাম ও ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা। ওই বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চারটি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন। সিলেট রুটে নেমে আসে বিপর্যয়। প্রায় ৫ ঘণ্টা পর আটকে পড়া ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুপুর ১টায় লাউয়াছড়া বনের মাগুরছড়া অতিক্রমকালে আটকা পড়ে। এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে আটকে পড়া ট্রেনটিকে ভানুগাছ স্টেশনে নিয়ে আসে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ সময়ে দুপুর ২টা থেকে শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন, কুলাউড়া স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন, শ্রীমঙ্গলে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ও সাতগাঁও স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা ছিল।

 

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, আখাউড়া জংশন থেকে রিলিফ ইঞ্জিন ট্রেন এসে আটকে পড়া পাহাড়িকা ট্রেনকে সন্ধ্যা ৬টায় ভানুগাছ নিয়ে আসে। তারপর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো চলাচল শুরু করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com