• সিলেট, সন্ধ্যা ৬:০৪, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কথা রাখলেন শিশির মনির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
কথা রাখলেন শিশির মনির

Manual1 Ad Code

কথা রাখলেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনে পরাজিত হলেও দেওয়া কথা রেখেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর দিরাই উপজেলার আনোয়ারপুরের বাসায় ফুলের তোড়া নিয়ে গিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এ সময় তিনি দিরাই-শাল্লার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
এর আগে প্রতীক বরাদ্দের দিন তিনি ঘোষণা দিয়েছিলেন—হারলেও বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পরও তিনি সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান।

Manual2 Ad Code

উল্লেখ্য, এ আসনে নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯,৫২২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পান ৬৩,২২০ ভোট।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com