• সিলেট, সকাল ১১:২৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

Manual1 Ad Code

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান/ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

 

Manual3 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং কোনও ধরনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনও অপব্যবহার হয়ে থাকলে আমরা তা পর্যালোচনা করব।

Manual5 Ad Code

এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করা হবে।

Manual2 Ad Code

গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা অতীতে আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ রেখেই সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, নতুন করে তার কিছু বলার নেই।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com