• সিলেট, রাত ৩:২৯, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Manual7 Ad Code

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বুধবার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

Manual3 Ad Code

জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

Manual1 Ad Code

তিনি বলেন, আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে সাকি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা তুলেছেন এবং দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com