• সিলেট, সকাল ৯:৫২, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবন দ স্যু মু ক্ত করতে শিগগিরই যৌথ অভিযান: পরিবেশ প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
সুন্দরবন দ স্যু মু ক্ত করতে শিগগিরই যৌথ অভিযান: পরিবেশ প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

শনিবার বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

সুন্দরবন দ স্যু মু ক্ত করতে শিগগিরই যৌথ অভিযান: পরিবেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান কার্যকর করা হবে।

Manual3 Ad Code

এই অভিযান সম্পর্কিত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালেই খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

শনিবার বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন, জীবিকার জন্য তারা সুন্দরবনে যান। সেখানে গিয়ে তারা বনদস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আমরা চাই না সুন্দরবনে গিয়ে সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ুক। তাই সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এবার দৃশ্যমানভাবে দস্যুমুক্ত অভিযান পরিচালিত হবে। পাশাপাশি, বিশ্ব ঐতিহ্যবাহী এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com