• সিলেট, দুপুর ১২:০৯, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

Manual7 Ad Code

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলী এলাকায় একটি বসতঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং পুলসংলগ্ন ‘মজিদ মঞ্জিল’ নামে একটি বসতঘরের ছাদ থেকে অজগর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা সকালে ছাদে উঠলে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাদের হাল্লা-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় কেউ কেউ সাপটিকে মারার উদ্যোগ নেয়। এরপর এলাকার এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল উদ্ধার করে নিয়ে আসেন।

তিনি জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অথবা বনবিভাগে খবর দিবেন। উদ্ধার হওয়া অজগরটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আরও জানান, ‘বসতঘরের সিলিংয়ে অজগর সাপটি মাথা নেড়ে এদিক সেদিক নড়াচড়া করছে। এতে পুরো বাড়ির লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ অঞ্চলের পাহাড়-টিলায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে বন্যপ্রাণীগুলো খুব ঘন ঘন লোকালয়ে বেরিয়ে পড়ছে। অন্তত কয়েক শতাধিক বন্যপ্রাণী লোকালয়ে ধরা পড়েছে।’

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com