• সিলেট, রাত ৪:০১, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

শনিবার দুপুরে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Manual5 Ad Code

আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করেছি। পাট, বীজ ও সার ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে যথাযথভাবে সার পান, তা সর্বোচ্চ তদারকির আওতায় রাখা হয়েছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না—পর্যাপ্ত মজুদ রয়েছে।

Manual4 Ad Code

শনিবার দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পান, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কৃষি উপকরণ সরবরাহেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী)-এর প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com