• সিলেট, সকাল ৯:২১, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় হাসপাতালের সং*ক*ট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি শকুর

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
কুলাউড়ায় হাসপাতালের সং*ক*ট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি শকুর

Manual2 Ad Code

কুলাউড়ায় হাসপাতালের সং*ক*ট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি শকুর

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

রবিবার (১ মার্চ) দুপুরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

Manual8 Ad Code

সভায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারমিন ফারহানা জেরিনের সঞ্চালনায় সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন হাসপাতালের বিদ্যমান সংকটের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে।

Manual8 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে এমপি শকু হাসপাতালের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, হাসপাতালে সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহবান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com