• সিলেট, সকাল ৯:৪৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’

Manual3 Ad Code

‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’
অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

Manual6 Ad Code

রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Manual4 Ad Code

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না; দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশে জ্বালানি সংকটসহ কোনো প্রভাব পড়তে পারে কিনা? এ প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলা হচ্ছে অস্বাভাবিক… এই সংকট আমরা আগেও দেখছি। বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।

Manual3 Ad Code

তিনি বলেন, আমরা চাই ডিস্কেলেশন হোক এই সমস্যা ডিপ্লোম্যাসির মাধ্যমে। আমরাও আহ্বান জানাচ্ছি। যারা আমাদের অপেক্ষমাণ প্যাসেঞ্জার আছেন, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদের। যেমন ধরেন বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন তাদের ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটির সঙ্গে আলাপ করছি, যে দেশগুলো আছে যেখানে আমাদের লোকজন কাজে যাচ্ছেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com