• সিলেট, সন্ধ্যা ৭:৩২, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানে খাবারে বি*ষ, রেস্টুরেন্ট সিলগালা

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানে খাবারে বি*ষ, রেস্টুরেন্ট সিলগালা

Manual3 Ad Code

কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানে খাবারে বি*ষ, রেস্টুরেন্ট সিলগালা

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

 

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ মিশ্রণ, পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯-এর সদস্যরা।

Manual8 Ad Code

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বমোট ১ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ছাড়া গুরুতর অনিয়মের কারণে ধানসিড়ি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com