• সিলেট, বিকাল ৩:৩৭, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাপ্রত্যাশী মা ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ‘মা ও শিশু কর্নার।

বুধবার (৪ মার্চ) দুপুরে ফিতা কেটে এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

Manual8 Ad Code

এসময় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা নিতে আসা মায়েরা যাতে কোনো ধরনের অস্বস্তি বা বিড়ম্বনায় না পড়েন, সে লক্ষ্যেই এই কর্নারটি স্থাপন করা হয়েছে। মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। মা ও শিশু কর্নার-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা।
ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে।

Manual2 Ad Code

উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com