• সিলেট, সকাল ১০:০৭, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’

Manual8 Ad Code

‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’
অনলাইন ডেস্ক

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকেন।

শুক্রবার (৬ মার্চ) পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠানটি হয়।

আলী হোসেন ফকির আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। এসময় এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করিম। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রতিযোগিতায় আজানে চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক তৃতীয় হয়েছেন। কেরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম তৃতীয় হয়েছেন।

হামদ ও নাতে ১১ এপিবিএনের কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কনস্টেবল এস এম মশিউর রহমান তৃতীয় হয়েছেন।

‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ প্রথম, ৪ এপিবিএনের কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ দ্বিতীয় ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন তৃতীয় হয়েছেন।

Manual4 Ad Code

পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com