• সিলেট, দুপুর ১২:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ
অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি তাকে এই পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দাফরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কে বিভিন্ন পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেন। ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন।

Manual4 Ad Code

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com