• সিলেট, বিকাল ৩:০২, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিয়েছে সরকার

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিয়েছে সরকার

Manual2 Ad Code

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিয়েছে সরকার
অনলাইন ডেস্ক

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উৎসব নির্বিঘ্ন করতে পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের যাত্রীদের হয়রানি না করা, যানজট এড়ানো, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং ছিনতাইকারী ও মলম পার্টির মতো অপরাধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালে সোয়াত টিম ও ডগ স্কোয়াডসহ একাধিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এ ছাড়া ঈদের আগের তিন দিন মহাসড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। তবে কাঁচামাল বহনকারী ট্রাক চলাচল করতে পারবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি একদিন বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাবেন। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

Manual3 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরা জরুরি সেবা চালু রাখতে নিয়মিত দায়িত্ব পালন করবেন।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com