• সিলেট, দুপুর ১২:২৩, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীতায় রাশিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীতায় রাশিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীতায় রাশিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ সমর্থন কামনা করেন।

Manual3 Ad Code

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব ক্রমেই বিস্তৃত হচ্ছে।

Manual2 Ad Code

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন।

এ সময় প্রতিমন্ত্রী ২০২৬–২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীতায় রাশিয়ার সমর্থন কামনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বৈঠকটি শেষ হয়।

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com