• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু

Manual7 Ad Code

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, থ্রিপিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী মাস থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাবো। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতোদিন অবহেলিত ছিলো, এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান এবং ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

 

এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সাংবাদিক ময়নুল হক পবন, এস আর অনি চৌধুরী, মহিউদ্দিন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মাঝে শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করা হবে। এ ছাড়া ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com