• সিলেট, রাত ১০:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

Manual6 Ad Code

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

জনগণকে দেওয়া প্রত্যেকটি অঙ্গীকার সরকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর। নির্বাচনের ১ মাসের মধ্যেই সরকার প্রধান প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং ইমাম মোয়াজ্জিন ও অন্যান্য ধর্ম গুরুদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার যুগান্তকারী খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যেই শুরু করেছেন।’

জাতীয় সংসদের হুইপ আরও বলেন, ‘আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সরকার শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক বীজ সার ও কীটনাশক বিনামূল্যে পাবেন। এরই মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, আমরা ১৭ বছরের দীর্ঘ কষ্টের জীবন পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রায় সকল নেতাকর্মী ওই সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। তখন আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।

Manual4 Ad Code

দুলু বলেন, আজকের জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজও সে সময় এই কার্যালয়ের অদূরে নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তিনি তার সেই ত্যাগ স্বীকারের মূল্যায়ন আজ পেলেন। নাটোরের জনগণ অচিরেই গ্যাস লাইনের সংযোগ পাবেন। নাটোরে গ্যাসের সংযোগ আসলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে উঠবে, এর মাধ্যমে নাটোরের বেকার সমস্যার সমাধান হবে। দুলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাটোরের মাটিতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনভাবেই বরদাস্ত করা হবে না।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর ৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com