• সিলেট, দুপুর ২:৫৬, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Manual5 Ad Code

মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

Manual6 Ad Code

 

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

Manual1 Ad Code

মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ।

Manual3 Ad Code

সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা সন্মাননা, আলোচনা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com