• সিলেট, সকাল ৭:০৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন

Manual7 Ad Code

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন

 

চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

 

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলে আমাদের কোনো সমস্যা নেই। তেল সরবরাহ সব সময় স্বাভাবিক রয়েছে। সমস্যা হচ্ছে যে পেট্রলপাম্পে আগে দিনে এক লরি তেল লাগত, এখন যুদ্ধের কারণে মানুষ তেল সংগ্রহ বেশি শুরু করায় সেই তেল ২ ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। যে কারণে পেট্রলপাম্প বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি রয়েছে। তেল ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতোমধ্যে সিরাজগঞ্জসহ অন্যান্য জায়গায় ব্ল্যাক মার্কেটে তেল ধরা পড়ছে। এজন্য সারা দেশের জেলার ডিসি-এসপিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কাছে সরকারের আবেদন, চাহিদার তুলনায় বেশি তেল নেবেন না। তেল নিয়ে কোনো ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না। কেউ ব্ল্যাক মার্কেটিং করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের বড় ভূমিকা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের গুরুত্ব দিয়েছেন। সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে সিরাজগঞ্জে প্রচুর জায়গায় রয়েছে। আগামীতে সিরাজগঞ্জে ৩৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন, বর্তমানে ডিমান্ড অনুয়ায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যে কারণে রমজানে বিদ্যুতে কোনো সমস্যা হয়নি। এ সময় মন্ত্রী সোলার প্ল্যান্ট এলাকায় একটি গাছ লাগান।

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা বিএনপি সহসভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সোলার পাওয়ার প্ল্যান্ট কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এরপর মন্ত্রী সয়দাবাদের জাজিরা রাস্তার কাজ উদ্বোধন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com