• সিলেট, বিকাল ৪:০৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই দেশ আরও এগিয়ে যাবে : ত্রাণমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই দেশ আরও এগিয়ে যাবে : ত্রাণমন্ত্রী

Manual1 Ad Code

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই দেশ আরও এগিয়ে যাবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি এলাকায় আয়োজিত মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি দিঘির পাড়ে আয়োজিত ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা পরিদর্শন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, সিন্দুরমতিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও ভালোবাসার দৃঢ় বন্ধনের প্রতিফলন। এই সম্প্রীতির চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, কিছু অপশক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

দুলু বলেন, অতীতে দীর্ঘ সময়েও সিন্দুরমতি এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এই তীর্থস্থানকে ঘিরে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, সিন্দুরমতির সরকারি জমি দখলমুক্ত করা হবে এবং মন্দির ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনসহ ধর্মীয় পরিবেশ উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

সব ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই দেশ আরও এগিয়ে যাবে।’

Manual1 Ad Code

প্রতি বছর চৈত্র মাসের নবম তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা সিন্দুরমতি দিঘিতে পুণ্যস্নান করেন। সেই প্রথা অনুসারে এ বছরও সেখানে বিশাল মেলার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শেষ প্রান্তে কুড়িগ্রামের রাজাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকার এই দিঘিকে কেন্দ্র করে আয়োজিত ঐতিহ্যবাহী মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সূত্র : বাসস

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com