• সিলেট, রাত ১২:১৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় এলাকার সব মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে। শুক্রবার সকালে বাগেরহাটের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সবাই যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মিটাতে তাই প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পানির ট্যাংকি।

Manual1 Ad Code

তিনি বলেন, সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণের ক্ষেত্রে কে কোন দল মতের তা দেখা হবে না। দল মত নির্বিশেষে সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এছাড়াও সুপেয় পানির সংকট নিরসনে সব সরকারি পুকুরগুলো পুনঃখনন করা হবে।

তিনি আরও বলেন, দেশে ১০টি ক্রীড়া পল্লী হবে। এর মধ্যে বাগেরহাটের মোংলা-রামপালে একটি ক্রীড়া পল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আর ছেলে-মেয়েরা খেলাধুলার মধ্যে থাকলে মাদকসহ সব ধরনের অপরাধ কমে আসবে।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com