• সিলেট, সন্ধ্যা ৬:০৮, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাসে আনুষ্ঠানিক সফর ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাসে আনুষ্ঠানিক সফর ঘোষণা

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান/ফাইল ছবি

Manual4 Ad Code

 

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি ও মরিশাসে আনুষ্ঠানিক সফর ঘোষণা

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা ত্যাগ করবেন। পথিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এক সংক্ষিপ্ত ব্রিফে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।

Manual2 Ad Code

মাহবুবুল আলম জানান, এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সাথে মরিশাস সম্মেলন ও ভারত সফরে যাবেন।

বিডি-প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com