• সিলেট, দুপুর ১:৩৯, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

Manual6 Ad Code

আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতিমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যু হার ও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের ভেতরে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।’

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি শেষে আবার উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্য মন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। পরে সেখানে দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com