• সিলেট, সকাল ১১:৪৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

Manual7 Ad Code

সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় অধিবেশন চলাকালে বিষয়টি নিয়ে প্রথমে দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর এমপিদের এই নির্দেশনা দেন চিফ হুইপ।

Manual3 Ad Code

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে অনেক সংসদ সদস্যকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এ সময় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলার শব্দ ডায়াস পর্যন্ত পৌঁছাচ্ছে, যা আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে।

ডেপুটি স্পিকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিষয়টি সকল সংসদ সদস্য শুনেছেন এবং এটি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

Manual4 Ad Code

কেউ যেন অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলেন বা ছবি না তোলেন- এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। প্রয়োজনে সংসদকক্ষের বাইরে গিয়ে কথা বলার এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করার শিষ্টাচার বজায় রাখারও অনুরোধ করেন চিফ হুইপ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com